জল তো খাচ্ছেন। সঠিক নিয়ম কী জানেন?


    "পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল", "আমাদের শরীরের 80% পার্সেন্ট জল" - এরকম ছোট ছোট তথ্য আমাদের কিন্তু অজানা নয় । তবুও দৈনন্দিন জীবনে জল পান করতে গিয়ে আমরা কতগুলো ভুল করে থাকি। সেই ভুলগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। 

    1. খেতে বসার সময় বা খাওয়ার ঠিক পরেই খুব দরকার ছাড়া জল পান একেবারেই উচিত নয়। খাদ্য গ্রহণের সময় আমাদের শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় যেটা হজমে সাহায্য করে। সেই সময় জল খেলে শরীরের তাপমাত্রা কমে যায় যা হজমে গন্ডগোল করে। অতএব খাদ্যগ্রহণের এক বা আধ ঘণ্টা আগে, একইভাবে খাদ্যগ্রহণের এক বা আধঘন্টা পরে জল খাওয়া উচিত। 

    2. আমরা অনেক সময় বাইরে থেকে এসে, বিশেষ করে এই গরমকালে ফ্রিজের জল খেয়ে ফেলি। সেটি কিন্তু একেবারেই উচিত নয়। এই ঠান্ডা জল আমাদের ব্লাড ভেসেল গুলোকে সংকুচিত করে। খুব ভালো হয় যদি আমরা ঘরের উষ্ণতায় জল খেতে পারি। আর অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করবেন হালকা গরম জল খেতে। এটি আপনাকে অনেক রকম রোগ প্রতিরোধে সাহায্য করবে। 


    3. অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা দাড়িয়ে বা হাঁটতে হাঁটতে বা দৌড়াতে দৌড়াতে জল পান করে থাকি। সেটি একেবারেই উচিত নয়। সঠিক নিয়ম হলো এক জায়গায় বসে আস্তে আস্তে জল গ্রহণ করা। 

    4. আবার অনেকের কাছে শুনে থাকবেন " আমিতো দিনে অনেক পরিমান জল খাই, তবুও আমার ওজন নিয়ন্ত্রণ হচ্ছে না" - একজন পূর্ণবয়স্ক মানুষের জল খাওয়ার ও পরিমান আছে। প্রয়োজনের অতিরিক্ত জল খেলে সেটি শরীরে নানা রকম মিনারেলস এর তারতম্য তৈরি করে। 

    তো কী বুঝলেন! এরপর থেকে জল খাওয়ার সময় এই ছোট ছোট বিষয় গুলি অবশ্যই মনে রাখবেন।

কোন মন্তব্য নেই

Feature Post

NPCI DBT Link Full Process 2026 | ঘরে বসে ব্যাংকে DBT Link করুন

NPCI DBT Link Full Process 2026 – Aadhaar Bank Link করার সম্পূর্ণ নিয়ম Government Scheme এর টাকা যেমন PM Kisan, Lakshmir Bhandar, Scholars...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close