Samsung আনতে চলছে বাজেটে Snapdragon 768 প্রসেসর দিয়ে ফোন । দাম হতে পারে খুবই সামান্য

    এই বছরে স্যামসাংয়ের গ্যালাক্সি এ সিরিজের প্রথম স্মার্টফোন, Samsung Galaxy A03 ভারতের বাজারে লঞ্চ হয়েছে কিছু দিন আগেই। তবে এখানেই  শেষ নয়। খুব শীঘ্রই দেশে F সিরিজের এক নতুন হ্যান্ডসেট নিয়ে আসতে চলেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে তাদের আপকামিং মডেলটির নাম Samsung Galaxy F23।

     সম্প্রতি ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইটে Galaxy F23-এর সাপোর্ট পেজের লাইভ, তারপর বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্তি – এইরকম প্রতিটি ঘটনাই ডিভাইসটির লঞ্চ হওয়ার দিকে ইঙ্গিত করছিল। এখন শুধু সময়ের অপেক্ষা।

     টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে দাবি করেছে, স্যামসাং গ্যালাক্সি এফ২৩ মার্চের দ্বিতীয় সপ্তাহে এ দেশে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাবে।


Samsung Galaxy F23 এর ভারতে দাম :

    ওই সূত্র অনুসারে , স্যামসাং গ্যালাক্সি এফ২৩ এর মূল্য ভারতে ২০,০০০ টাকার মধ্যে রাখা হবে। স্মার্টফোনটি স্যামসাংয়ের ওয়েবসাইট, ফ্লিপকার্ট/অ্যামাজন, এবং অনুমোদিত রিটেল স্টোরে পাওয়া যাবে।

     শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ২৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে আসবে  যা ৫জি সাপোর্ট করে৷ গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, এতে অ্যান্ড্রয়েড ১২ আর ৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকবে।

    এছাড়া এই স্মার্ট ফোন টি একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে আত্মপ্রকাশ করতে পারে । উল্লেখ্য, প্রতিবেদনটি সঠিক হলে হ্যান্ডসেটটির সম্পর্কে খুব তাড়াতাড়িই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

    এছাড়া এই স্মার্ট ফোন টি একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে আত্মপ্রকাশ করতে পারে । উল্লেখ্য, প্রতিবেদনটি সঠিক হলে হ্যান্ডসেটটির সম্পর্কে খুব তাড়াতাড়িই আরও তথ্য সামনে আসবে।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 




  

কোন মন্তব্য নেই

Feature Post

Android-এর গোপন "Sensors Off" ফিচার: আপনার স্মার্টফোনের গোপনীয়তা আরও শক্তিশালী করুন

  Android-এর গোপন "Sensors Off" ফিচার: আপনার স্মার্টফোনের গোপনীয়তা আরও শক্তিশালী করুন বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close