অবশেষে সামনে এলো ASUS ROG phone 5 Ultimate এর খবর । সব তথ্য শুধুমাত্র আপনাদের জন্য।

 


    মার্চ মাসে ASUS তাদের ROG 5 সিরিজের ফোন সম্বন্ধে কিছু তথ্য সামনে এনেছিল। এর মধ্যে vanilla ROG phone 5 পরের মাসে অর্থাৎ এপ্রিলে ইন্ডিয়ার বাজার এ সেল হয়েছে। অবশেষে 9 মাস পরে তারা জানিয়েছে কখন এই ROG phone 5 ইন্ডিয়ার বাজার এ পাওয়া যাবে।

     ROG phone 5 সিরিজের সবচেয়ে দামী মডেলটা হল ROG phone 5 ultimate । এতে আছে 18GB LPDDR5 RAM আর 512GB UFS 3.1 স্টোরেজ ।

    Pro মডেলের মত এতে ব্যাক এ দুটো অতিরিক্ত টাচ সেন্সর থাকবে। ফোন টা শুধুমাত্র একটাই কালার অপশনে পাওয়া যাবে - সিঙ্গেল হোয়াইট উইথ ম্যাট ফিনিশ আর মনোক্রোম ROG ভিশন স্ক্রিন।

     ইন্ডিয়া তে এই ROG phone 5 ultimate এর দাম রাখা হয়েছে 79,999 টাকা ($1063) । এটা প্রথম 26th ডিসেম্বর বেলা 12 টার সময়ে সেল এ পাওয়া যাবে শুধুমাত্র Flipkart এ ।

                           

     যারা এই ফোন টা কিনতে ইচ্ছুক তাদের অবশ্যই বলব সেল শুরু হওয়ার সাথে সাথেই ফোন টা অর্ডার দিতে কারণ এই ROG ফোনের স্টক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। আসলে তারা তাদের যে কোনও মোবাইল এর লিমিটেড স্টক তৈরী করার জন্যই পরিচিত।

     দুর্ভাগ্যবশত, Taiwan এর PC নির্মাতা এখনও দেশে ZenFone 8 লঞ্চ করার ব্যাপারে কোনও ঘোষণা করেনি।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

Android-এর গোপন "Sensors Off" ফিচার: আপনার স্মার্টফোনের গোপনীয়তা আরও শক্তিশালী করুন

  Android-এর গোপন "Sensors Off" ফিচার: আপনার স্মার্টফোনের গোপনীয়তা আরও শক্তিশালী করুন বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close