এবারে মধ্যবিত্তের নাগালে আসছে Iphone, Ipad | দাম এবং স্পেসিফিকেশান শুনলে অবাক হয়ে যাবেন

    


    গত মাসে, Apple এর তরফে জানানো হয়েছিল যে Apple শীঘ্রই iPhone SE 2022 লঞ্চ করতে পারে৷ এখন, একটি প্রতিবেদনে বলা হচ্ছে, Apple ভারতে আইপ্যাড এয়ার রিফ্রেশ এবং একটি নতুন বাজেট আইপ্যাড সহ পরীক্ষার জন্য নতুন iPhone SE মডেল আমদানি করবে ৷

    91mobiles এর মতে, আসন্ন iPhone গুলি মডেল নম্বর A2595, A2783 এবং A2784 এর  আন্ডারে আনা হবে । স্মার্টফোনটির দাম রাখা হয়েছে প্রায় $300 ।


    প্রতিবেদনে বলা হয়েছে যে এটি আইফোন SE 3 হতে পারে। তবে, পূর্বের লিকগুলি বলছে যে অ্যাপল SE 3 থেকে 2023 পর্যন্ত লঞ্চ করতে দেরী করেছে এবং সম্ভবত আগামী মাসে আইফোন SE Plus লঞ্চ করবে। তাই আমরা  iPhone SE Plus এর  নমুনাগুলো দেখতে পারছি ।

    তা ছাড়া, প্রতিবেদনে দুটি নতুন আইপ্যাডের মডেল প্রকাশ করা হয়েছে । মডেল নম্বর A2588 এবং A2589 এর ডিভাইসগুলিকে iPad Air 5 নামে আইপ্যাড এয়ার রিফ্রেশে নথিভুক্ত করা হয়েছে । দুটি মডেল নম্বর শুধুমাত্র ওয়াইফাই এবং ওয়াইফাই+সেলুলার মডেলের দিকে ইঙ্গিত করে। তাদের দাম হবে $500-$700 এর মধ্যে ।

    মডেল নম্বর A2757 এবং A2589 এর বাজেট আইপ্যাডের দাম প্রায় $300। তবে অতিরিক্ত আমদানি শুল্ক এবং অন্যান্য শুল্কের কারণে এই ডিভাইসগুলি সম্ভবত উপরে উল্লিখিত দামের চেয়ে বেশি দামে আমাদের কিনতে হবে।

    আসন্ন iPhone SE 2022 বা SE Plus মডেলটি 4.7-ইঞ্চি Retina HD LCD ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং এতে থাকবে হোম বাটন fingerprint সেন্সর । LCD ডিসপ্লে প্যানেল এবং একটি হোম বাটন সহ এটিই হয়তো শেষ অ্যাপল স্মার্টফোন হবে ।

    এটি 3GB RAM এর সাথে Apple A15 প্রসেসর দ্বারা চালিত হবে যেখানে একটি প্লাস ভেরিয়েন্টও থাকতে পারে যাতে থাকবে 4GB RAM । এটি 5G সাপোর্ট করবে । উন্নত ফটোগ্রাফি বৈশিষ্ট্য সহ পিছনে থাকবে  একটি 12-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ।

    পূর্ববর্তী লিক অনুসারে আইফোন SE 2022-এর এপ্রিল-মে লঞ্চ করতে পারে , তবে সাম্প্রতিক খবর বলছে , Apple হয়তো বসন্তের শুরুতে নতুন আইফোন লঞ্চ করবে।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

NPCI DBT Link Full Process 2026 | ঘরে বসে ব্যাংকে DBT Link করুন

NPCI DBT Link Full Process 2026 – Aadhaar Bank Link করার সম্পূর্ণ নিয়ম Government Scheme এর টাকা যেমন PM Kisan, Lakshmir Bhandar, Scholars...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close