খুব তাড়াতাড়ি ইন্ডিয়া তে আসতে পারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন OnePlus 10 Pro।



    এই সপ্তাহে ওয়ানপ্লাস চায়নার বাজারে ওয়ানপ্লাস 10 pro কে লঞ্চ করেছে। ফোনটিতে আছে অত্যাধুনিক ডিজাইন, হার্ডওয়ার এবং এটির দাম বেশ কম। যদিও এই ফোনটিকে এখনো পর্যন্ত গ্লোবাল মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং ওয়ানপ্লাস ও এর ব্যাপারে অফিশিয়ালি কিছু জানায়নি। তবে আজ টিপ স্টার মুকুল শর্মা জানিয়েছেন যে এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে আসতে পারে।

    শুধুমাত্র এই ফোনটির লিস্টিং ছাড়া আর কিছুই জানা যায়নি তবে সার্টিফিকেশন অনুযায়ী ফোনে থাকছে NFC আর ব্লুটুথ 5.2 এর সাপোর্ট ।ফোন কে FCC, BIS এবং ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে লক্ষ করা গেছে।

    যদি আমরা ভালোভাবে খেয়াল করি তবে ফোন টি রিসেন্টলি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস 9 RT এর ওপরে ই থাকছে। এতে আছে Qualcomm Snapdragon 8 Gen 1 SoC আর 5,000mAh ব্যাটারি । এটা 80W wierd আর 50W wireless charging super VOOC charging সাপোর্ট করবে ।

    ফোনে থাকছে নতুনত্ব স্কয়ার ক্যামেরা মডিউল আর 6.7-inch LTPO AMOLED স্ক্রিন উইথ QHD+ (3216×1440 PIXEL) resolution ।

    ফোনে থাকছে গরিলা গ্লাস প্রটেকশন আর 120HZ রিফ্রেশ রেট। ট্রিপল ক্যামেরা সেকশনে থাকছে 48- মেগাপিক্সেল Sony IMX789 সেন্সর, 50 মেগাপিক্সেলের স্যামসাং ISOCELL JN1 সেন্সর আর 8MP 3.3x টেলি ফটো লেন্স। সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের স্ন্যাপার । রেয়ার সেন্সরে শক্তি যোগাবে Hasselblad।

    ওয়ানপ্লাস নর্ড CE 2 এর লিস্টিং ও মুকুল শর্মা লক্ষ করেছেন। এর থেকে বোঝা যায় এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে । এখনো অব্দি খুব কম তথ্য আমাদের কাছে আছে তবে পরবর্তীতে এটি ইন্ডিয়া এবং ইউরোপের বাজারে লঞ্চ হতে পারে।

                        

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 




কোন মন্তব্য নেই

Feature Post

NPCI DBT Link Full Process 2026 | ঘরে বসে ব্যাংকে DBT Link করুন

NPCI DBT Link Full Process 2026 – Aadhaar Bank Link করার সম্পূর্ণ নিয়ম Government Scheme এর টাকা যেমন PM Kisan, Lakshmir Bhandar, Scholars...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close