আজ Xiaomi লঞ্চ করে দিল তাদের জোরা ধামাকা, Xiaomi 11i এবং Xiaomi 11i Hypercharge, স্পেসিফিকেশান শুনলে চমকে যাবেন :

    

    ঘোষণা অনুযায়ী ই আজ অর্থাৎ 6th জানুয়ারি ভারতের বাজার এ লঞ্চ করা হল Xiaomi 11i আর Xiaomi 11i HyperCharge। ডিজাইন আর কালার অপশন নিয়ে ইতিমধ্যেই আমরা কথা বলেছি। প্রচারে Xiaomi -র তরফে জানানো হয়েছে যে এই সিরিজে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে, ডলবি অ্যাটমোস প্রযুক্তি, 108 মেগাপিক্সেল ট্রিপল-ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি 920 প্রসেসর এবং 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আজ আমরা Xiaomi 11i এবং Xiaomi 11i HyperCharge-এর লঞ্চের সময়, দাম ও ফিচার নিয়ে আলোচনা করব ।


    Xiaomi 11i সিরিজের জন্য ফ্লিপকার্ট (Flipkart) একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে। 


    Xiaomi 11i ফোনটি অক্টোবরে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro -এর আপগ্রেডড ভার্সন, যেখানে Redmi Note 11 Pro+ মডেলটি রূপ ও নাম বদলে Xiaomi 11i HyperCharge হিসেবে এদেশে নিয়ে এল। সেক্ষেত্রে Xiaomi 11i সিরিজের ফোনদুটিতে 120Hz হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67- ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 920 প্রসেসর এবং LPDDRX RAM থাকবে । এই সিরিজের মূল আকর্ষণ 120 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। যদিও সেটা শুধু মাত্র Pro ভার্সন এই উপলব্ধ থাকবে । 


    দুটো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে 108-megapixel প্রাইমারি লেন্স, 8-megapixel আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-megapixel ডেপ্থ সেন্সর দেখা যাবে। একইভাবে সেলফি তোলার জন্য থাকবে 16-megapixel ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও কানেক্টিভিটির জন্য থাকবে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

: Xiaomi 11i Full Specification & Price :

Display :    6.67" FHD+ E2 AMOLED display 120hz refresh rate 360hz touch sampling rate 1200nits peak brightness.

Processor :  Mediatek Dimensity 920, PDDR4X - UFS 2.2 - Dolby Atmos dual stereo speakers

Operating System : Android 11 

Camera : 108MP S5KHM2 + 8MP S5K4H7 + 2MP - Selfie : 16MP IMX471

Battery : 5160mAh battery with 67 watt

Price :     6GB+128GB ₹24,999

: Xiaomi 11i Hypercharge Full Specification & Price :

Display :    6.67" FHD+ E2 AMOLED display 120hz refresh rate 360hz touch sampling rate 1200nits peak brightness.

Processor :  Mediatek Dimensity 920, PDDR4X - UFS 2.2 - Dolby Atmos dual stereo speakers

Operating System : Android 11 

Camera : 108MP S5KHM2 + 8MP S5K4H7 + 2MP - Selfie : 16MP IMX471

Battery : 4500mAh battery with 120watt charging in Box

Price :     6GB+128GB ₹26,999

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

NPCI DBT Link Full Process 2026 | ঘরে বসে ব্যাংকে DBT Link করুন

NPCI DBT Link Full Process 2026 – Aadhaar Bank Link করার সম্পূর্ণ নিয়ম Government Scheme এর টাকা যেমন PM Kisan, Lakshmir Bhandar, Scholars...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close