আবার ব্লাস্ট হল OnePlus এর ফোন। পিছনের রহস্য টা কী বলুন তো?

     পরপর কতগুলো Nord সিরিজের ফোন ব্লাস্ট হওয়ার জন্য এখন অনেক গ্রাহক ই ফোন টিকে একটু সন্দেহের চোখে দেখছেন। গত কয়েকমাসে OnePlus Nord 2 এর সাথে জড়িত এরকম কিছু ঘটনার খবর সামনে এসেছে।

    বর্তমানে ইন্ডিয়া তে OnePlus এর আরও একটা ফোনের বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনা ঘটেছে OnePlus NordSE এর সাথে ।

    Dushyant Goswami তার টুইটার হ্যান্ডেলে এর ছবি শেয়ার করেছেন। তিনি এও জানাচ্ছেন যে ফোন টা মাত্র 6 মাস আগেই কেনা হয়েছে।

    টুইটার এর পাশাপাশি তিনি খবর টা LinkedIn এও শেয়ার করেছেন । ফোন ব্যবহার কারী এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি এও জানাচ্ছেন যে OnePlus তাকে একটা নতুন ফোন দেবে বলে কথা দিয়েছে।

     তার মূল টুইট এ তিনি লিখেছিলেন (যদিও পরে সেটি ডিলিট করে দেওয়া হয়েছে) " আমি একটা খুব নামী সংস্থার ফোন কিনেছিলাম OnePlus যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি বলে দাবী করা হয়। আমার এই ৬ মাস আগে সদ্য কেনা ফোন পকেট থেকে বের করার সময় গতকাল ব্লাস্ট করেছে। এর জন্য কি এই কোম্পানী দায়ী নয়?"

     এর সাথে সাথে তিনি এর ছবি ও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে ফোন টি সামনে এবং পিছনে উভয় দিক দিয়েই নষ্ট হয়ে গেছে। এর ব্যাটারি, ডিসপ্লে ক্যামেরা সব ই পুরো পুরি খারাপ হয়ে গেছে।

    যদিও OnePlus এর তরফে এর ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। যেমন আগে বললাম আগেও Nord 2 এর ফোন ব্লাস্ট হয়েছে। তবে কোম্পানী এখনও এর পিছনের সঠিক ঘটনা জানায়নি।



Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

NPCI DBT Link Full Process 2026 | ঘরে বসে ব্যাংকে DBT Link করুন

NPCI DBT Link Full Process 2026 – Aadhaar Bank Link করার সম্পূর্ণ নিয়ম Government Scheme এর টাকা যেমন PM Kisan, Lakshmir Bhandar, Scholars...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close