খুব শীঘ্রই মিড বাজেটে লঞ্চ হতে চলেছে Oneplus Nord 2 CE | আসুন এক নজরে স্পেসিফিকেশন গুলি দেখে নি |

    

    বিগত কয়েক মাস আগে ওয়ানপ্লাস ভারতের বাজারে লঞ্চ করেছিল Oneplus Nord CE নামে তাদের একটি মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোন | তারই ধারাবাহিকতায় এই মাসে ওয়ানপ্লাস লঞ্চ করতে চলেছে তার আপগ্রেডেশন ভার্সন Oneplus Nord 2 CE |

  Oneplus Nord 2 CE স্পেসিফিকেশন :

    এই ফোনটি ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে অলরেডি লিস্টেড হয়েছে, সেখান থেকেই এই ফোনটার বেশকিছু স্পেসিফিকেশন আমরা জানতে পারছি ।

    যেমন এই ফোনে থাকবে 6.4 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস, ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে সঙ্গে থাকবে 90hz হাই রিফ্রেশরেট | কিন্তু এই ফোনে কোন রকম গ্লাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি | তবে আগের জেনারেশন এর মতো এই ফোনটি ও পলিকার্বনেট ব্যাক প্যানেল থাকবে এবং তিনটি আকর্ষণীয় কালারে এই ফোনগুলো উপলব্ধ হবে |
    এবার আসি প্রসেসর এর কথায়, এখানে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 900 প্রসেসর । যেটা এই বাজেটে বেশ ভালো পারফরম্যান্স প্রদান করে | এছাড়া থাকবে UFS 2.2 storage টাইপ DDR 4x Ram, এছাড়াও এই ফোনটিতে থাকবে 6 GB Ram এর পাশাপাশি 2 GB ভার্চুয়াল মেমোরি সাপোর্ট থাকবে ।

    এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে এই ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সাথে থাকবে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের আর একটা ম্যাক্রো লেন্স । সেলফি তোলার জন্য থাকবে 16 মেগাপিক্সাল সেলফি ক্যামেরা |

    ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ 4500 mah ব্যাটারি ও 65 ওয়াট এর ফাস্ট চার্জার এভেলেবল থাকতে পারে ।


দাম এবং লঞ্চ ডেট:

    91mobile তথ্য অনুসারে, এই ফোনটি ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হতে পারে এবং ইন্ডিয়াতে এই ফোনটির দাম হতে পারে 25 হাজার রুপির আশেপাশে । বাংলাদেশ ফেব্রুয়ারির শেষ দিকে আনঅফিসিয়ালি এই ফোনটি পাওয়া যেতে পারে । বাংলাদেশ 30 থেকে 32 হাজার টাকা এর দাম হওয়ার সম্ভাবনা রয়েছে । 

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 





কোন মন্তব্য নেই

Feature Post

NPCI DBT Link Full Process 2026 | ঘরে বসে ব্যাংকে DBT Link করুন

NPCI DBT Link Full Process 2026 – Aadhaar Bank Link করার সম্পূর্ণ নিয়ম Government Scheme এর টাকা যেমন PM Kisan, Lakshmir Bhandar, Scholars...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close